//
you're reading...
সবার জন্য জোকস্

রসহীন আরো কিছু বিরক্তিকর জোকস্ (হাসার চেষ্টা বৃথা)

পানি

বাচ্চা: আব্বু এক গ্লাস পানি দিয়ে যাও।
বাবা: তুমি নিজে এসে নিয়ে যাও।
বাচ্চা: না, তুমি দিয়ে যাও।
বাবা: দ্বিতীয় বার আমার কাছে পানি চাইলে আইসা দুইটা থাপ্পর মারবো।
বাচ্চা: আব্বু, যখন থাপ্পর মারার জন্য আসবে তখন আমার পানিটাও নিয়ে এসো।

লাভ হয়নি

গাঁয়ের এক চোর একটা সাইকেল চুরি করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। এক টাউট লোক এসে সাইকেলটা দরদাম করল কিছুক্ষণ। তারপর দেখি তোমার সাইকেল কেমন চলে বলে প্যাডেল মেরে একেবারেই হাওয়া।
শুকনো মুখে বাড়ি ফিরছিল চোর। গাঁয়ের যারা তাকে সাইকেল বিক্রি করতে নিয়ে যেতে দেখেছিল, তারা জানতে চাইল_ কী, ব্যাপার, সাইকেল বিক্রি করে কত লাভ হলো?
চোর জবাবে বলল, লাভ হয়নি; যে দরে কিনেছিলাম, সে দরেই বিক্রি করেছি!

বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছে

ছেলে : আচ্ছা বাবা, তুমি কি অন্ধকারে লিখতে পারো?
বাবা : চেষ্টা করে দেখতে হবে। তা এ কথা কেন বলছিস?
ছেলে : না, মানে আমার রিপোর্ট কার্ডে তোমার একটা স্বাক্ষর দরকার ছিল।

আম্পায়ার

স্বর্গ ও নরকের মধ্যে ক্রিকেট ম্যাচ হবে। তাই খুব উত্তেজনা। দুই পক্ষই যার যার দল নিয়ে খুব আশাবাদী। ঈশ্বর অবাক হয়ে শয়তানকে প্রশ্ন করলেন, ‘তুমি জয়ের আশা করছ কীভাবে? সব ভালো খেলোয়াড় তো স্বর্গে আছেন।’ শয়তান মুচকি হেসে জবাব দিল, ‘তাতে সমস্যা নেই। সব আম্পায়ার তো আমারও পাশে।’

হাবলু ও চিকিত্সকের মধ্যে কথা হচ্ছে

হাবলু : স্যার, আমি বাসার চাবি গিলে ফেলেছি।
ডাক্তার : বলেন কী! কখন এ ঘটনা ঘটালেন?
হাবলু : তা প্রায় মাস দুয়েক হবে।
ডাক্তার : এত দিন আসেননি কেন?
হাবলু : স্যার, তখন একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। আজ সেটাও হারিয়ে গেছে|

আই লাভ ইউ

প্রেমিক-প্রেমিকা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল এবং সেই সাথে প্রণয়লীলাও চলছিল সমানতালে………………….
প্রেমিক : জানপাখি আমার একবার বলনা আমাকে ভালবাস !!
প্রেমিকা : না !! বলব না !! ( ঢং করে )
প্রেমিক : প্লিজ একবার অন্তত বল না সোনাজাদু !!
প্রেমিকা : না !! ( ঢং চলছেই !! )
প্রেমিক : বলবে না??
প্রেমিকা : না ! না ! না ! ( ঢংএর মাত্রা আরো বাড়িয়ে ! )
প্রেমিক : ওয়েটার !! দুইজনের আলাদা বিল নিয়ে আস তো ( রাগ্বত স্বরে )
প্রেমিকা : ওকে !! ওকে !! আই লাভ ইউ !! আই লাভ ইউ !

আলোচনা

কোন মন্তব্য নেই এখনও

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

%d bloggers like this: