শিক্ষক ও ছাত্র
শিক্ষক: মন্টু, তুমি এক থেকে কত পর্যন্ত গুনতে পারো?
মন্টু: স্যার, দশ পর্যন্ত পারি।
শিক্ষক: মাত্র দশ পর্যন্ত! তুমি তাহলে বড় হয়ে কী হবে? কিছুই তো হতে পারবে না।
মন্টু: কেন, স্যার, বক্সিংয়ের রেফারি তো হওয়া যাবে।
একটি গাধা
বাড়ির সামনে একটা মরা গাধা পড়ে থাকতে দেখে বাড়ির মালিক গেলেন পৌরসভায় খবরটা দিতে।
* কমিশনার সাহেব, আমার বাড়ির সামনে একটি গাধা মরে পড়ে আছে, দ্রুত এর একটা ব্যবস্থা নিন।
* এটা তো আপনিই করতে পারেন, আর এটা তো আমাদের কাজের মধ্যে পড়ে না।
* বলেন কী! এটা পৌরসভার কাজ না?
* না, দেখুন, আমি কাজে ব্যস্ত আছি। আপনি গাধাটাকে দাহ করেন আর কবর দেন, যা করার বাড়ি গিয়ে করুন।
* ঠিক আছে। কিন্তু আমি যতটুকু জানি, কেউ মারা গেলে প্রথমেই তার নিকটাত্মীয়দের খবরটা দিতে হয়। তাই দিয়ে গেলাম!
চিন্তিত
শফীক: চিন্তিত মনে হচ্ছে?
করিম: পিতা হতে যাচ্ছি
শফীক: এটা তো খুশির খবর
করিম: কিন্তু সমস্যা বউ যানে না!!
বিষ
করিম: ঐ দেখ তোর বউকে সাপে কামড় দিয়েছে
শফীক: টেনশন করিস না, সাপে বিষ রিফিল করতে আইছে মনে হয়।
ওয়াদা
শিক্ষক: ওয়াদা করো সিগারেট পান করবে না
ছাত্ররা: ওকে স্যার পান করবো না।
শিক্ষক: মেয়েদের পিছে ঘুরবেনা
ছাত্ররা: ঘুরবো না।
শিক্ষক: ওদের ডিস্টার্ব করবে না।
ছাত্ররা: ওকে, ডিস্টার্ব করবো না
শিক্ষক: দেশের জন্য জীবন কোরবান করবে।
ছাত্ররা: অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়া করবইবা কি।
পাওনা টাকা
ভিক্ষুক : স্যার, আগে তো দশ টাকা দিতেন। তার পর দিতেন পাঁচ টাকা, এখন দিচ্ছেন এক টাকা।
লোক : আগে অবিবাহিত ছিলাম। তার পর বিয়ে করলাম। কদিন হলো একটি সন্তান হয়েছে.
ভিক্ষুক : ছি! ছি! আমার পাওনা টাকায় সংসার চালাচ্ছেন!
আমি কে?
বাইরে থেকে দরজা নক করছে
ভেতর থেকে : কে?
বাইরে থেকে : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে : আরে আপনি কে, আমি কী করে বলব?
পেট্রোল দান
খবর পাঠক: কতিপয় সন্রাসী আমাদের প্রাণপ্রিয় প্রধান মন্রিকে অপহরণ করেছে এবং তারা ১০০ কোটি টাকা মুক্তিপণ দাবী করেছে। অন্যথায় তারা পেট্রোল ঢেলে তাকে পুরিয়ে মারবে। এমতবস্হায় আপনাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা সবাই দয়া করে কিছু দান করুন। আমি নিজে ইতিমধ্যে ২ লিটার পেট্রোল দান করেছি।
জরিমানা
গার্লস কলেজের প্রিন্সিপাল বয়েজ কলেজের ছেলেদের বলছে, ‘যদি কোনও ছেলে মেয়েদের হোস্টেলে যায় তাহলে প্রথমবার ১০০ টাকা জরিমানা। ২য় বার ২০০ টাকা, ৩য় বার ৫০০ টাকা, ৪র্থ বারঃ!” ঠিক তখনই একটি দুষ্টু ছেলে বলল, ‘স্যার, প্রতি মাসের জন্য কত টাকা জরিমানা লাগবে?’
বাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছ:
বাবা : রেডিওটা ভোরবেলাতেই ছেড়ে রেখেছিস কেন? কী বিশ্রী চেঁচাচ্ছে মহিলা!
ছেলে : ওটা রেডিও না বাবা! মা তোমাকে বাজারে যেতে বলছেন।
ছেলে তার মাকে জড়িয়ে ধরে বলল
ছেলে : আম্মু, আমি না আব্বুর ত্রিশ হাজার টাকা আয় করে দিলাম।
মা : তুই এত টাকা কোথায় পেলি?
ছেলে : আব্বু বলেছিল, পরীক্ষায় পাস করলেই আমাকে একটা কম্পিউটার কিনে দেবে। ওটা আর দিতে হবে না।
সাদা চুল
ছেলে :আচ্ছা মা, তোমার চুল এত সাদা কেন?
মা :ছেলেমেয়ে দুষ্টু হলে বাবা-মায়ের চুল এমনি এমনি সাদা হয়ে যায়।
ছেলে :ও, আচ্ছা, এ জন্যই তো নানির মাথার চুল আর বেশি সাদা!
___________________________________________________________________________________________

আলোচনা
কোন মন্তব্য নেই এখনও